বিসিবির চাকরি ছাড়লেন দেবব্রত

August 14, 2023 at 07:03AM
from somoynews.tv | RSS Feed
ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির ম্যাচ রেফারি কো-অর্ডিনেটর পদ থেকে সরে দাঁড়ালেন দেবব্রত পাল। তিনি বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক।
বিসিবির পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও দেবব্রতের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি আলোচনা করে বোর্ড সিদ্ধান্ত নেবে। বিসিবি থেকে জানানো হয়েছে, ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেবব্রত।
আরও পড়ুন: এলপিএলে প্রথম ম্যাচে জায়গা পেলেন না লিটন
সম্প্রতি ‘ক্রিকেট অঙ্গন’ নামের একটি সংগঠনের ব্যানারে সরকার বিরোধী মিছিল ও সমাবেশে অংশ নেন দেবব্রত। এ কারণে বোর্ড সংশ্লিষ্ট কারো প্রশ্নের মুখে পড়ে তিনি পদত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছে।
দেবব্রত ১৪টি প্রথম শ্রেণি ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ২৭টি প্রথম শ্রেণি, ৬০টি লিস্ট ‘এ’ ও ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচে।