হবিগঞ্জে বকেয়া বেতনসহ ৭ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ


August 14, 2023 at 07:10AM
from somoynews.tv | RSS Feed

বকেয়া বেতন-ভাতাসহ ৭ দফা দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলন করছেন হবিগঞ্জের ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকরা। দীর্ঘ ১ মাস ১৩ দিন আন্দোলন চালিয়ে গেলেও দাবি আদায়ে কোনো পদক্ষেপ নেয়নি বাগান কর্তৃপক্ষ। এতে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছেন বাগানের শ্রমিকরা।

শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে জেলা প্রশাসক একাধিকবার মালিকপক্ষের সঙ্গে কথা বললেও তারা বিভিন্ন টালবাহানা করে পাওনা পরিশোধ করেনি। এতে বাধ্য হয়ে মালিকদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলকে অবহিত করেছে জেলা প্রশাসন।
 

আরও পড়ুন: চা শ্রমিকদের উন্নয়নে ৫৬ লাখ ৫০ হাজার টাকা অনুদান


হবিগঞ্জের নবীগঞ্জের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৫ শতাধিক নারী-পুরুষ চা শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন থেকে এ দুই চা বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি, রেশন ও বোনাসের ঢাকা পরিশোধ করছে না মালিকপক্ষ। বিষয়টি বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানালেও মেলেনি সমাধান। এতে বাধ্য হয়ে গত মাসের শুরু থেকে কাজ বন্ধ করে লাগাতার আন্দোলনে নামে শ্রমিকরা। তারা এ পর্যন্ত ৫ বার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। কিন্তু বারবার আশ্বাস পেলেও দাবি আদায় হয়নি তাদের। 



এদিকে জেলা প্রশাসন মালিকদের বারবার চাপ দিলেও তারা শ্রমিকদের পাওনা পরিশোধে কোনো উদ্যোগ নেয়নি তারা। তাই বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে ভূমি মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন মহলকে অবহিত করেছে জেলা প্রশাসন। বকেয়া পাওনা, চিকিৎসা, স্থায়ী বাসস্থানসহ ৭ দফা দাবিতে গত ৩ জুলাই থেকে আন্দোলন করছেন নবীগঞ্জের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৫৩০ শ্রমিক।
 

আরও পড়ুন: বকেয়া মজুরি-ভাতার দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন


বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নীপেন পাল জানান, বারবার মহাসড়ক অবরোধ করেও শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা রাজপথে থাকবে বলে জানান এ শ্রমিক নেতা। 



জেলা প্রশাসক দেবী চন্দ জানান, মালিকদের ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহলে জানানো হয়েছে। শিগগিরই ভালো ফলাফল আসবে বলে আশা করছেন জেলার সর্বোচ্চ এ কর্মকর্তা।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url