বাংলাদেশের নির্বাচনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত


August 12, 2023 at 05:32AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন চায় ভারত। আর এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কাম্য নয়।

শুক্রবার (১১ আগস্ট) দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

 

বাংলাদেশে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভৌগোলিক কারণে আগ্রহ বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের। এ অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুলতে শুরু করেছে প্রতিবেশী বন্ধুদেশ ভারত। গত সপ্তাহে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে প্রথমবার এ নিয়ে মন্তব্য করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

 

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললো ভারত

 

এর মধ্যেই দেশটির ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ৬ থেকে ৯ আগস্ট নয়াদিল্লি সফর করে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। দেশে ফিরে নেতারা জানান, গ্রহণযোগ্য নির্বাচনে সব ধরনের সহযোগিতার আশ্বাস মিলেছে ভারতের।

 

শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন চায় ভারত। আর এ প্রক্রিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়।

 

আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপের’ চেষ্টা চলছে: রাশিয়া

 

তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক। বাংলাদেশ প্রসঙ্গে ভারতের মনোভাব অপরিবর্তিত বলেও জানান তিনি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url