জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে মাহফুজ

August 11, 2023 at 05:56AM
from somoynews.tv | RSS Feed
রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের ১২ দিন পর পাটক্ষেত থেকে জান্নাতুল নেছা (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম মাহফুজ মন্ডল (২১)।
বুধবার (৯ আগস্ট) তাকে আদালতে পাঠালে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় মাহফুজ।
এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাহফুজ মন্ডল কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামের পান্নু মন্ডলের ছেলে।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক
জান্নাতুল নেছা একই ইউনিয়নের পাতুরিয়া গ্রামের আবুল কাশেম ব্যাপারীর মেয়ে।
পুলিশ জানায়, জান্নাতুলকে ধর্ষণের পর ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পাটক্ষেতে ফেলে যায় মাহফুজ।
গত ৪ জুলাই রাত থেকে নিখোঁজ ছিল জান্নাতুল। নিখোঁজের ১২ দিন পর গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া এলাকার সিরাজ মন্ডলের পাটক্ষেতের ভেতর মরদেহের মাথার খুলি, চুল ও হাড়গোরসহ বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহের কঙ্কাল উদ্ধার করে।
আরও পড়ুন: রাজশাহীতে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এ ঘটনায় ১৮ জুলাই জান্নাতুলের মা নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে কালুখালী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত ৮ আগস্ট মাহফুজ মন্ডল নামের এক যুবককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ‘জান্নাতুলকে ধর্ষণের পর ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পাটক্ষেতে ফেলে যায় মাহফুজ। এ ঘটনায় জান্নাতুলের মা বাদী হয়ে থানায় মামলা করলে আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মাহফুজ নামের এক যুবককে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’