কীর্তিনাশার কীর্তিতে ভাঙন আতঙ্কে বাসিন্দারা


July 23, 2023 at 04:56AM
from somoynews.tv | RSS Feed

রাত হলেই ভাঙন আতঙ্কে থাকেন ইয়ারন। গত এক সপ্তাহে কীর্তিনাশা নদীর আকস্মিক ভাঙনে সরিয়ে নিতে হয়েছে তার পাকের ঘরসহ গোয়াল ঘরটি। ভাঙনের মুখে বসতঘরটিও। দিশেহারা ইয়ারন এখন কোথায় যেয়ে উঠবে তা খুঁজে না পেয়ে বাড়ির আসবাবপত্র সরিয়ে নিয়ে রাখছেন অন্যের উঠানে। কোথায় মাথা গোজার ঠাঁই হবে সে চিন্তায় নিথর চোখে তাকিয়ে থাকেন বিধ্বংসী কীর্তিনাশা নদীর দিকে।

জোয়ার এলেই প্রতি রাতে শরিয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকার কালু মাতবরের কান্দি, আলকাস মাদবরের কান্দি, চান মিয়া বেপারীর কান্দি গ্রামে চলে ভাঙন। নদী তীরবর্তী ১০টি ঘর সরিয়ে নিলেও ঝুঁকিতে শতাধিক পরিবার।


স্বামী-হারা ৬ মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ইয়ারন সরিয়ে নিয়েছেন তার দুইটি ঘর। ভাঙন আতঙ্কে বসত ঘরটি এখন একেবারেই নদীর পাড়ে। যেকোনো সময় কীর্তিনাশা নদীগর্ভে বিলীন হতে পারে তার বসত ঘরটি।


ইয়ারন সময় সংবাদকে জানান, তার ৬ মেয়ের বিয়ে হয়ে গেছে। স্বামী চলে গেছে পরপাড়ে। এক ছেলে, সে আলাদা খায়। এ অবস্থায় সে কোথায় যাবে, কি করবে, কোথায় নিয়ে মালামাল রাখবে, রাতযাপন কোথায় করবে সে দুশ্চিন্তায় দিশেহারা ইয়ারন। ভাঙন ঝুঁকিতে কীর্তিনাশা নদীর পাড়ের এমন আরও অনেকেই।


আরও পড়ুন: ভাঙনে নিঃস্ব হওয়ার শঙ্কায় নীলফামারীর মানুষ


অন্যদিকে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকায় রয়েছে পদ্মা নদীর ভাঙন। গত ১ সপ্তাহে সরিয়ে নিয়েছে ২০টি ঘর। ভাঙনের ঝুঁকিতে আরও ৫০টির মত বাড়ি। পদ্মা তীরবর্তী ঝুঁকিপূর্ণ বাড়িগুলো দ্রুত সময়ের মধ্যে সরিয়ে না নিলে যেকোনো সময় চলে যেতে পারে পদ্মা নদীর গর্ভে। এছাড়া চরম ঝুঁকিতে রয়েছে কাথুরিয়া-পালের চর সড়কটিও।


শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘আকস্মিক এ ভাঙন ঠেকাতে পদ্মা নদীতে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এছাড়া স্থায়ীভাবে নদীর ভাঙন রক্ষার্থে দুটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্প দুইটি প্লানিং কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি প্রকল্প দুইটি খুব শীঘ্রই অনুমোদন হবে। অনুমোদন হলে এই এলাকার মানুষ স্থায়ীভাবে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।’


গত এক সপ্তাহে পদ্মা নদী ও কীর্তিনাশা নদীর ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত ৭০০ মিটার এলাকা।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url