জামালপুরে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে কিশোর নিহত


July 22, 2023 at 07:32AM
from somoynews.tv | RSS Feed

জামালপুরের বকশীগঞ্জে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামীম মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে ও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শামীম মিয়া পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা মৃধা পাড়া এলাকার পুক্কা মিয়ার ছেলে।


আরও পড়ুন: দিনাজপুরে ট্রাক চাপায় যুবক নিহত


স্থানীয়রা জানান, বকশীগঞ্জ শহর থেকে একটি কাভার্ড ভ্যান ধানুয়া কামালপুরের দিকে যাওয়ার পথে বিপরীত মুখ থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মিয়া মারা যায়। এ সময় আহত হন একই এলাকার সাফিজল হকের ছেলে রাকিবুল হাসান (২৩) নামে আরও এক যুবক।


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আহত যুবককে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url