লন্ডনে ১২০০ কোটি রুপিতে বাড়ি কিনেছেন ভারতীয় ধনকুবের

July 24, 2023 at 04:55AM
from somoynews.tv | RSS Feed
ভারতীয় ধনকুবের রবি রুইয়া লন্ডনে ১১৩ মিলিয়ন পাউন্ড বা প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয়ে একটি বাড়ি কিনেছেন। যা গত কয়েক বছরের মধ্যে লন্ডন শহরে বিক্রি হওয়া সবচেয়ে দামি বাড়ি।
রোববার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
এতে বলা হয়, বিগত কয়েক বছরের মধ্যে লন্ডন শহরে বিক্রি হওয়া সবচেয়ে দামি বাড়ি কিনেছেন রবি রুইয়া নামে এক ভারতীয় ধনকুবের। এতে খরচ হয়েছে ১১৩ মিলিয়ন পাউন্ড বা প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি।
সম্প্রতি এত দামে লন্ডনে কোনো বাড়ি কেনাবেচা হয়নি। এই বাড়ির সঙ্গে রাশিয়ার বিনিয়োগকারী আঁদ্রে গনচারেঙ্কোর সম্পর্ক রয়েছে।
প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, দুই বছর আগে এই বাড়ির মালিক ছিলেন আঁদ্রে গনচারেঙ্কো। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গাজপ্রমের সাবসিডিয়ারি কোম্পানি গাজপ্রম ইনভেস্ট ইয়ুগের প্রধান নির্বাহী কর্মকর্তা। গনচারেঙ্কো ২০১২ সালে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির রাজকুমার বাগরির কাছ থেকে ইজারার দায়সহ বাড়িটি কিনেছিলেন।
আরও পড়ুন: আয়ারল্যান্ডে বাড়ি কেনাবেচার তীব্র সংকটে বিপাকে প্রবাসীরা
রুইয়ার পারিবারিক কার্যালয়ের মুখপাত্র উইলিয়াম রেগো ব্লুমবার্গকে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘এই বাড়ি এখনো নির্মাণাধীন রয়েছে; যে দামে বাড়িটি বিক্রি হচ্ছে, তাতে এটি পারিবারিক কার্যালয়ের জন্য যথেষ্ট আকর্ষণীয় বিনিয়োগ।’
লন্ডনে এখন সুদের হার অনেক বেশি হওয়ায় অনেকেই ঋণ নিয়ে বিলাসবহুল বাড়ি কিনতে আগ্রহী হচ্ছেন না। বাড়ি কেনাবেচার জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক জানিয়েছে, কমপক্ষে ৩০ মিলিয়ন ডলার আছে, পৃথিবীর এমন ১৭ শতাংশ মানুষ গত বছর অন্তত একটি বাড়ি কিনেছে।
এদিকে লন্ডনে ধনকুবেরদের বাড়ি কেনা বন্ধ করতে যুক্তরাজ্যের ওপর চাপ রয়েছে। ইতোমধ্যে বেশকিছু কঠোর নিয়ম-কানুন আরোপ করা হলেও; সেগুলোর তেমন একটা প্রয়োগ নেই। এখনও অনেক ক্রেতার তথ্য গোপন রেখেই চলছে বিলাসবহুল বাড়ি কেনাবেচা।
উল্লেখ্য, গত বছরের শেষ তিন মাসে বাড়ি কেনাবেচার বাজারকে পাশ কাটিয়ে রেকর্ডসংখ্যক বাড়ি বিক্রি হয়েছে। বিশেষ করে দামি বাড়ির ক্ষেত্রে এই প্রবণতা খুবই বেশি।
]]>