ভাঙল কমিকপ্রেমিদের মিলন মেলা ‘অ্যানিমাঙ্গা কার্নিভাল’

July 24, 2023 at 04:57AM
from somoynews.tv | RSS Feed
কমিক চরিত্রদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী অ্যানিমাঙ্গা কার্নিভাল শেষ হয়েছে। রোববার (২৩ জুলাই) অনুষ্ঠানে উপস্থিত হন জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
জাপানের রাষ্ট্রদূত কার্নিভালে উপস্থিত হয়ে পুরো আয়োজন ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের খোঁজ-খবর নেন। এরপর তিনি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ কসপ্লে কমপিটিশন উপভোগ করেন। কসপ্লে কমপিটিশনের বিচারক জুরি বোর্ডের মধ্যেও জাপান অ্যাম্বেসির সদস্যরা ছিলেন।
আয়োজনের প্রথম দিনে ‘উন্মাদ’ থেকে আহসান হাবীব, ‘কার্টুন পিপল’র মোরশেদ মিশু, সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, ঈহা নাওয়ার। ‘কমিক্স ঘর’র আশরাফুল রিবাত ও ‘বইকণ্ঠ’ থেকে আলফি সানি তাজিম উপস্থিতি ছিলেন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যানেল ডিসকাশনে বাংলাদেশের কমিকের অগ্রগতি এবং ভবিষ্যৎ নিয়ে কথা হয়।
আরও পড়ুন: কমিকবুকের চরিত্র নিয়ে বিখ্যাত সব সিনেমা
সমাপনী দিনে প্যানেল ডিসকাশনে টিম ‘সোর্স?’ জাপানিজ মাঙ্গা (জাপানিজ কমিক) কালচার নিয়ে কথা বলে। কার্নিভালের দ্বিতীয় দিনের আকর্ষণ ছিলেন অন্তিক মাহমুদ। তিনি ইভেন্টটি ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং স্টেজের অনুষ্ঠানগুলো উপভোগ করেন।
কসপ্লে কম্পিটিশন ছাড়াও কার্নিভালে আরও যে সব কম্পিটিশন ইভেন্টে ছিল, তার মধ্যে রয়েছে- মিম কম্পিটিশন, অ্যানিমে মিউজিক ভিডিও (এএমভি) কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, কমিক কম্পিটিশন, সোলো ও গ্রুপ ড্যান্স কম্পিটিশন এবং বেইব্লেড কম্পিটিশন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আরও পড়ুন: জাপানিজ ধারায় বঙ্গবন্ধুকে নিয়ে কমিক বইয়ের মোড়ক উন্মোচন
কার্নিভাল অ্যানিমে, মাঙ্গা (জাপানিজ কমিক) এবং জাপানিজ কালচার নিয়ে উৎসাহীদের নিয়ে একটি মিলনমেলা। প্রোগ্রামের দুই সংগঠক প্রতিষ্ঠান কিউরিও দ্যা কিউরিয়াস শপ এবং ওয়ান স্টপ মার্চেন্ডাইজ কার্নিভাল।
]]>