নতরকনয় বদযৎসপষট পরণ গল জনর

July 09, 2023 at 10:38AM
from somoynews.tv | RSS Feed
নেত্রকোনার দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) রাতে হাওড়াঞ্চল খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় এ ঘটনা দুটি ঘটে।
মৃত পরশমনি (১৯) তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের রনি মিয়ার স্ত্রী ও রুবেল দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের উত্তর শংকরপুর গ্রামে মৃত মো. নছুর পালোয়ানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার ওসি মো. খায়রুল বাশার জানান, বিকেলে খালিয়াজুরীতে খালার বাড়িতে বেড়াতে যান পরশমনি। রাত সাড়ে ৮টার দিকে লাইটের সুইস অফ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
অপরদিকে পূর্বধলা থানার ওসি সাইফুল ইসলাম জানান, নতুন ঘর নির্মাণের জন্য বাড়িতে কাজ করছিলেন রুবেলসহ অন্যরা। কোনো এক সময় ঘরের টিন বিদ্যুতায়িত হয়। সন্ধ্যায় ঘরের টিনে শরীর লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রুবেল। এ সময় রুবেলকে বাঁচাতে গেলে আরও দুই নারী স্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রুবেলের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।