করগর বছনর চদর ছড় মতযদণডপরপত কয়দর আতমহতয


July 09, 2023 at 11:32AM
from somoynews.tv | RSS Feed

গাজীপুরের কাশিমপুর কারাগারে আমিরুল ইসলাম রাশেদ নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি বিছানার চাদর ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ জুলাই) ভোরে কারা কর্তৃপক্ষ আত্মহত্যার বিষয়টি টের পেয়ে রাশেদকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রাশেদ নোয়াখালীর হাতিয়া উপজেলার মধ্যম চেঙ্গা গ্রামের নূরুল ইসলাম চৌকিদারের ছেলে। ২০১৫ সালের ২১ আগস্ট কুমিল্লা থেকে কাশিমপুর কারাগারে তাকে স্থানান্তর করা হয়।


আরও পড়ুন: কুমিল্লা কারাগারে বিশেষ নজরদারিতে পাপিয়া


কারা কর্তৃপক্ষ জানান, স্ত্রী হত্যার দায়ে রাশেদকে মৃত্যুদণ্ড দেন আদালত। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার প্রত্যাশাও করেছিলেন তিনি; কিন্তু জামিন হয়নি। এরই মধ্যে স্বজনরা তার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।


কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ওই কয়েদি কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় এটা অন্য কয়েদিরা দেখে ফেলেন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url