বলদশ ও দকষণ করয়র কটনতক সমপরকর বছর উপলকষ ওয়রকশপ


July 09, 2023 at 08:59AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

শনিবার (৮ জুলাই) একাডেমি অব কোরিয়ান স্টাডিস এর সহায়তায় সিমেক ইন্সটিটিউটের আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র এই ওয়ার্কশপটির আয়োজন করে। জাতীয় পর্যায়ের এই ওয়ার্কশপটির বিষয়বস্তু ‘কোরিয়ান সংস্কৃতির প্রচার ও প্রভাব’। ওয়ার্কশপটির আয়োজনে তত্ত্বাবধান করছে বাংলাদেশে কোরিয়ান দূতাবাস।


এই ওয়ার্কশপটিতে অংশ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোরিয়ান সংস্কৃতির ভক্তরা তাদের অনুভূতি ও কর্মকাণ্ড তুলে ধরেন। কোরিয়ান সংস্কৃতি নিয়ে যারা বাংলাদেশে কাজ করছে সেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি এই ওয়ার্কশপটিতে উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বসতে যাচ্ছে বিশেষ অধিবেশন


ঢাকায় অবস্থিত কোরিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ডক্টর ইয়ং মিন সিও আনুষ্ঠানিকভাবে এই কর্মশালাটি উদ্বোধন করেন।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ বছর কোয়িয়ান দূতাবাস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার অংশ হিসেবে এই কর্মশালাটি খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক। এই কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে অভিমত দেন গবেষক ও সিমেক আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ডক্টর সঞ্জীব রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফ ইফতেখার, আইইউবিএটি’র সহকারী অধ্যাপক ডক্টর এএকএম ফয়সাল আহমেদ এবং সিমেকের ভিজিটিং ফেলো ড্যানিয়েলা পি সোলানো।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url