সরজ হর যদর কধ দয় চপলন লটন


July 09, 2023 at 08:27AM
from somoynews.tv | RSS Feed

তামিম ইকবাল নাটকের সমাপ্তি হতে না হতেই কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। টানা দ্বিতীয় ম্যাচে হেরে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের লজ্জায় পড়তে হয়েছে বাংলাদেশকে। শনিবার (৮ জুলাই) হাসমতউল্লাহ শহিদীর দলের বিপক্ষে ১৪২ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে লিটন দাসের দল।

প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে হারের পর অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ওয়ানডের অধিনায়ক তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে ফেরার কথা জানান তামিম। তবে সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য নেতৃত্ব পেয়েছেন লিটন দাস। অধিনায়ক বদল হলেও এদিনও বাংলাদেশ বড় হারের মুখ দেখেছে। তাতে আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ খুইয়েছে টাইগাররা।


 

লিটন দাসকে ফিরিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন ফজলহক ফারুকি। ছবি: ক্রিকইনফো


এদিন টস জিতে বোলিং করতে নেমে শুরুটাই ভালো হয়নি টাইগারদের। ৩৬ ওভারে ২৫৬ রানের পার্টনারশিপ গড়েন আফগানদের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। ১২৫ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গুরবাজ। ১১৯ বলে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন জাদরান। সেখান থেকে শেষ পর্যন্ত আফগানরা থামে ৯ উইকেটে ৩৩১ রান করে। শেষ ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানরা সংগ্রহ করে ৭৫ রান। বোলাররা শেষ পর্যন্ত ছন্দ ফিরে পাওয়ায় আফগানরা তাদের স্কোর আরও বড় করতে ব্যর্থ হয়েছে।


আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে ইতিহাস গড়ল আফগানিস্তান


ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক লিটন দাস হারের জন্য দুষলেন বাজে বোলিংকেই। তিনি বলেন, ' আপনি যখন টস জিতে প্রথমে বোলিং করেন, (তখন বোলারদের ভালো কিছু করতে হয়) কিন্তু আমাদের বোলাররা সুবিধা করতে পারেনি। আমরা ফিল্ডিং, বোলিং, ব্যাটিং কোনদিক থেকেই আপ টু দ্য মার্ক ছিলাম না। গুরবাজ এবং ইব্রাহিম অসাধারণ ব্যাটিং করেছে। তাদের কৃতিত্ব দিতে হবে। তারা আউট হওয়ার পর, দৃশ্যপট পাল্টে যায়। শেষদিকে বোলাররা ভালো বোলিং করেছে।'


বাংলাদেশের বোলাররা নিজেদের মাঠেই ছন্দ খুঁজে না পেলেও আফগান পেসার ও স্পিনাররা দারুণ বোলিং করে টাইগার ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন। এ বিষয়ে লিটন বলেন, ' আপনি যদি ওপেনার হিসেবে ২০-২৫ ওভার ব্যাট করেন, তার মানে এতা কঠিন উইকেট না। কিন্তু আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে ব্যাটিং করতে হবে যেন পাওয়ার প্লেতে উইকেট না হারায় কারণ তাদের বোলিং লাইনআপ যথেষ্ট ভালো।'

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url