অভিষেক টেস্টেই সেঞ্চুরি জয়সওয়ালের, বড় লিডের পথে ভারত


July 14, 2023 at 09:53AM
from somoynews.tv | RSS Feed

টেস্ট অভিষেকেই চমক দেখালেন ভারতের ২১ বছর বয়সী ব্যাটার যশস্বী জওসওয়াল। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। অধিনায়ক রোহিত শর্মা ও তার সেঞ্চুরিতে ডমিনিকা টেস্টে বড় লিডের পথে ভারত।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন (১৩ জুলাই) শেষে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ১৬২ রানে এগিয়ে আছে ভারত। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের করা ১৫০ রানের জবাবে ২ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৩১২ রান।

 

৩৫০ বল মোকাবিলায় ১৪ চারের মারে ১৪৩ রান করে অপরাজিত আছেন জয়সওয়াল। তার সঙ্গী বিরাট কোহলি অপরাজিত আছেন ৩৬ রানে। রোহিত শর্মা আউট হয়েছেন ১০৩ রান করে।

 

আরও পড়ুন: অ্যাশেজের চতুর্থ টেস্টে ওয়ার্নারকে নিয়ে শঙ্কা

 

এদিন ৪০ রানে অপরাজিত থেকে ব্যাট করতে নেমেছিলেন জয়সওয়াল। এরপর কেড়ে নিলেন পুরো দিনের আলো। টেস্ট ইতিহাসের ১১৫তম ব্যাটার হিসেবে শতক তুলে নেন তিনি। আর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ১৭তম। তবে বিদেশের মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ভারতীয়দের মধ্যে তার অবস্থান পঞ্চম।

 

জয়সওয়াল শেষ পর্যন্ত অপরাজিত থেকে দিন শেষ করলেও রোহিত আউট হন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকিয়ে। তিনি সাজঘরের ফেরার আগে অবশ্য গড়েন ২২৯ রানের জুটি। তবে এদিন পুরোপুরি ব্যর্থ ছিলেন শুভমান গিল। ১১ বলে মাত্র ৬ রান করে জোমেল ওয়ারিক্যানের শিকার হন তিনি। এরপর কোহলি ও জয়সওয়াল মিলে ৭২ রানের অপরাজিত জুটিতে দিন শেষ করেন।

 

আরও পড়ুন: আইসিসি ইভেন্টে এখন থেকে পুরুষদের সমান অর্থ পাবেন নারীরা

 

এর আগে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে কুপোকাত হয়ে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অ্যালিক অ্যাথানেজ। অশ্বিন ৫ ও জাদেজা ৩ উইকেট তুলে নেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url