বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: উজরা জেয়া


July 15, 2023 at 06:27AM
from somoynews.tv | RSS Feed

গণতন্ত্র সমুন্নত রাখাসহ মানবাধিকারের প্রতি সম্মান বজায় রেখে বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

শুক্রবার (১৪ জুলাই) উজরা জেয়ার চার‌ দিনের বাংলাদেশ সফর নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস।


সফরে উজরা জেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি শ্রমিক আন্দোলন-কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিসহ মানবাধিকার রক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেন।

 

আরও পড়ুন: দেখা হবে ঢাকা, বাংলায় টুইট উজরা জেয়ার


এসব বৈঠকে জেয়া বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা, মানবাধিকার রক্ষাকর্মী, সাংবাদিক ও শ্রমিক আন্দোলন কর্মীদের নিরাপত্তার গুরুত্ব; মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা থাকা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সমর্থন অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।


ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে লক্ষ্য পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার বলেও বিজ্ঞপ্তিতে বলেন উজরা জেয়া।


সফরে জেয়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও সেখানকার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় বার্মা এবং বাংলাদেশের উদ্যোগগুলোর সমর্থনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও ৭৪০ কোটি টাকার বেশি (৭৪ মিলিয়ন ডলার) অনুদানের ঘোষণা করেন। এ অর্থের প্রায় ৬১০ কোটি টাকা বার্মায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী জনগোষ্ঠীসহ অন্যান্যদের সহায়তার জন্য দেয়া হবে।


এ অনুদান ঘোষণার মাধ্যমে ২০১৭ সাল থেকে এ অঞ্চলে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দানকারী জনগোষ্ঠীর জন্য আমেরিকার সহায়তার পরিমাণ ২১ হাজার কোটি টাকা ছাড়াল।

 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন আন্ডার সেক্রেটারির টুইট


এছাড়াও জেয়া ফ্রিডম ফান্ড এবং এর অংশীদারদের জন্য স্টেট ডিপার্টমেন্ট থেকে ১০ কোটি টাকারও বেশি (১ মিলিয়ন ডলার) অনুদান ঘোষণা করেন। এ টাকা মানব পাচারকারীদের হাত থেকে রক্ষা পাওয়া ৫০০-এর বেশি শিশুকে সমাজে পুনঃএকত্রীকরণের কর্মসূচিতে ব্যবহার করা হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url