পহড ঢল ভস আস অজগরর বচচ বন অবমকত

July 06, 2023 at 08:03AM
from somoynews.tv | RSS Feed
পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে ভেসে আসা অজগর সাপের বাচ্চাকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) দুপুরে পৌর শহরের নদীর তেরিবাজার ঘাটের একটি দোকান ঘরে থেকে প্রায় আড়াই ফুট লম্বা অজগরের বাচ্চাটি প্রথমে এক স্থানীয় ব্যক্তি দেখতে পান। পরে সবাই মিলে এটিকে বস্তাবন্দি করে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসং এর স্বেচ্ছাসেবকদের কাছে হস্তান্তর করেন।
উদ্ধারের পর পুরোপুরি সুস্থ থাকায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহায়তায় উপজেলার সদর ইউনিয়নের গহীন বনে অজগরের বাচ্চাটিকে অবমুক্ত করেন স্বেচ্ছাসেবকরা।
স্থানীয়রা জানান, দুপুরে নদীর পাড়ের একটি দোকানে কাজ করছিলেন স্থানীয় এক ব্যক্তি। এ সময় দোকান ঘরের পাশের একটি কাঠের খুঁটির সঙ্গে কিছু একটা পেঁচিয়ে থাকতে দেখেন তিনি। একটু কাছ থেকে দেখার চেষ্টা করলে সাপের বাচ্চাটি নড়েচড়ে উঠে। পরে স্থানীয় আরও কয়েকজনকে ডেকে এনে সাপের বাচ্চাটি বস্তাবন্দি করে স্থানীয় স্বেচ্ছাসেবকদের কাছে তুলে দেন।
স্থানীয়দের ধারণা উজানের ঢল ও টানা বৃষ্টিতে গেল কয়েকদিন পানি বেড়েছে নেত্রকোনার পাহাড়ি কন্যা সোমেশ্বরীতে।
আরও পড়ুন: পাহাড়ি ঢলে ভেসে এলো অজগরের বাচ্চা
পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসং-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, এটি একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর। অজগরটি এখনও খুব ছোট। এটি একটি বাচ্চা। লম্বায় আড়াই ফুট এর মত হবে।
দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, বন্যপ্রাণী বনের একটি অংশ। প্রায় সময় ভারতের বন জঙ্গল থেকে বিভিন্ন প্রাণী পানিতে ভেসে লোকালয়ে চলে আসে।
এ প্রাণীগুলোকে উদ্ধার করে আবারও বনে অবমুক্ত করছে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসং এর স্বেচ্ছাসেবকরা। আমরা আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই এবং তাদের কাজে আমরাও সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব উল আহসান জানান, উপজেলার দুটি ইউনিয়ন পাহাড়ি বনভূমি দ্বারা বিস্তৃত। তাই প্রায় সময় বন থেকে বিভিন্ন প্রাণী লোকালয়ে চলে আসে। তবে মানুষের মাঝে এখন সচেতনতা সৃষ্টি হয়েছে।
সেভ দ্য এনিমেলস অব সুসং এর স্বেচ্ছাসেবকরা বলেন, আগের মতো তারা এখন প্রাণীদের হত্যা করে না। বরং প্রাণীদের রক্ষা করে আমাদের খবর দেয়। এ ব্যাপারে আমরাও বেশ তৎপর।