অভষকই জয়লনটনর গল এগয় যওয়র পর গল হজম


June 18, 2023 at 08:16AM
from somoynews.tv | RSS Feed

জার্সি বদলে কালো জার্সি পরে খেলতে নামা ব্রাজিলকে ঠিক চেনা যাচ্ছিল না। শক্তিশালী দল নিয়েও ঠিক লড়তে পারছিল না আফ্রিকার দেশটির বিপক্ষে। তবে এরই মধ্যে গোলের দেখা পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শনিবার (১৭ জুন) স্পেনের বার্সেলোনায় গিনির বিপক্ষে বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে কালো জার্সিতে খেলতে নামে ব্রাজিল। ম্যাচে খুব একটা আধিপত্য বিস্তার করে খেলতে না পারলেও ২৬ মিনিটে লিড এনে দিলেন জোয়েলিনটন। ডানপ্রান্তে ফ্রিকিক পায় ব্রাজিল। সেই ফ্রিকিক থেকে জটলার মধ্যে বল পেয়ে গোল করেন নিউক্যাসলের এই মিডফিল্ডার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে অভিষেকেই গোল পেলেন তিনি।


গোল পেয়ে যেন ছন্দও খুঁজে পায় ব্রাজিল। তাতে প্রথম গোলের চার মিনিটের মাথায় দ্বিতীয় গোলের দেখাও পেল সেলেসাওরা। এবার গোল করেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড ডানপ্রান্তে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন।


আরও পড়ুন: গিনির বিপক্ষে ব্রাজিলের একাদশ, জোয়েলিনটন-আয়ারতনের অভিষেক


এগিয়ে যাওয়ার পর অবশ্য গোলও খেয়েছে ব্রাজিল। ৩৬ মিনিটে গিনির হয়ে একটি গোল শোধ করেন সেরহৌ গুইরাসি। 


এই ম্যাচেও একাদশে নেই গোলরক্ষক অ্যালিসন বেকার। তার বদলে গোলবার সামলাচ্ছেন ম্যানচেস্টার সিটির হয়ে সদ্যই ট্রেবল জেতা এদারসন। এছাড়া চোট থেকে সেরে না ওঠায় স্কোয়াডেই নেই নেইমার।


এ ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হলো জোয়েলিনটন ও আয়ারতন লুকাসের।


 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url