গনর বপকষ বরজলর একদশ জয়লনটন-আয়রতনর অভষক


June 18, 2023 at 07:00AM
from somoynews.tv | RSS Feed

কাতার বিশ্বকাপের পর একমাত্র প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরে গিয়েছিল ব্রাজিল। এবার ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭৯ নম্বর দল গিনির মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চায় সেলেসাওরা।

শনিবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত দেড়টায় স্পেনের বার্সেলোনায় ব্রাজিল নামছে কালো জার্সি পরে। চিরাচরিত হলুদ বা নীল জার্সি না পরে কালো জার্সি পরে মাঠে নামার পেছনে আছে বর্ণবাদ। বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেয়ার জন্য কালো জার্সি পরে মাঠে নামছে ব্রাজিল।


অপেক্ষাকৃত গিনির বিপক্ষে সেরা একাদশ না নামালেও শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচেও একাদশে নেই গোলরক্ষক অ্যালিসন বেকার। তার বদলে গোলবার সামলাবেন ম্যানচেস্টার সিটির হয়ে সদ্যই ট্রেবল জেতা এদারসন। এছাড়া চোট থেকে সেরে না ওঠায় স্কোয়াডেই নেই নেইমার।


আরও পড়ুন:হলুদ নয়, কালো জার্সিতে মাঠে নামবে ব্রাজিল


এ ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হচ্ছে নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার জোয়েলিনটনের।


একাদশ: এদারসন; দানিলো, এদার মিলিতাও, মার্কুইনিয়োস, আয়ারতন লুকাস; ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েতা; ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রিচার্লিসন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url