বদযৎসপষট হয় রহঙগ যবকর মতয


June 18, 2023 at 05:57AM
from somoynews.tv | RSS Feed

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) বিকালে উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত মোহাম্মদ হারেস (২২) উখিয়া উপজেলার ওই ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে। তিনি ব্যাটারি চালিত ইজিবাইকের (টমটম) চালক।

আরও পড়ুন: সাজেকে ডায়রিয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু

এ বিষয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার বিকালে উখিয়া উপজেলার কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় একটি গ্যারেজে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন হারেস। পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url