লকষমপর মদরসছতরর মতয নরযতনর অভযগ শকষকদর বরদধ


June 19, 2023 at 04:55AM
from somoynews.tv | RSS Feed

লক্ষ্মীপুরের রামগঞ্জে কামরুল হোসেন শুভ (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, শিক্ষকদের নির্যাতনে মারা যায় শুভ। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার (১৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শুভর মৃত্যু হয় বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক।


শুভ রামগঞ্জ উপজেলার সাউধেরখীল গ্রামের দুবাই প্রবাসী কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় মোহাম্মদীয়া এতিমখানা কমপ্লেক্সে হেফজ বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসায় থেকেই পড়ালেখা করত শুভ।


শুভর মা রেখা বেগম জানান, সকাল সাড়ে ৮টায় মাদ্রাসা থেকে মোস্তফা কামাল নামে এক শিক্ষক ফোন করে তার ছেলে অসুস্থ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়ে  দ্রুত হাসপাতালে যেতে বলেন।


আরও পড়ুন: চুরির অপবাদে দুই শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!


তিনি বলেন, ‘অসুস্থতার কথা শুনে আমি শিক্ষককে দ্রুত আমার ছেলেকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলি। এরপর আমি হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে আর নেই। আমার ছেলের শরীরে বিভিন্ন রকমের দাগ দেখতে পাই। তাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে ছেলের মৃত্যু হয়েছে।’


শুভর চাচা জামাল হোসেন বলেন, ‘আমার একমাত্র ভাতিজা কামরুল হাসান শুভকে মাদ্রাসা শিক্ষকরা পিটিয়েছে। এমন কী ঘটনা ঘটল যে আমার ভাতিজাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা গেল। আমি খবর পেয়ে মাদ্রাসায় গিয়ে গেটে তালা দিয়েছি।’


রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গুনময় পোদ্দার বলেন, ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।


আরও পড়ুন: হত্যার বিচার না হওয়ায় বাড়ছে সাংবাদিক নির্যাতন


মাদ্রাসা সুপার হাফেজ মো. সাফায়েত জানান, শুভ ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়েছে। পরে সে শ্রেণিকক্ষে শিক্ষককে তার মাথাব্যথার কথা জানায়। তার মাথায় ব্যথানাশক মলম লাগিয়ে শুইয়ে রাখা হয়। সকালে নাশতা খাওয়ার জন্য ডাকতে গেলে তার মুখ দিয়ে লালা ঝরতে দেখা যায়। পরে শুভকে ২-৩ জন ধরে তার কাছে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে তার পরিবারকে খবর দেয়া হয় এবং শুভকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নাজমুল হক বলেন, ‘শিক্ষকরা জানিয়েছে শুভ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তার মুখ দিয়ে লালা ঝরছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে মারধর করা হয়েছে কি না, তা সঠিকভাবে বলতে পারছি না। পুলিশ ঘটনাটি তদন্ত করে রহস্য উদ্ঘাটন করবে। এতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’


আরও পুড়ন: মানসিক হাসপাতালে চলে শারীরিক নির্যাতন


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url