আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

June 03, 2023 at 06:06AM
from somoynews.tv | RSS Feed
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুন) বিকেলে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের পিপলস জুট মিল মাঠ এলাকায় এই জরিমানা আদায় করা হয়।
সাজাপ্রাপ্ত দুই প্রার্থী হলেন- আবুল কালাম আজাদ (র্যাকেট) এবং নিয়ামুল ইসলাম খালেদ (টিফিন ক্যারিয়ার)। তাদেরকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: কেসিসি নির্বাচন: তরুণদের দাবি প্রযুক্তি নির্ভর আধুনিক খুলনা
খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্ত্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করার সময়ে এবং মিছিলের প্রস্তুতিকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আচরণবিধি প্রতিপালনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।