ইসরায়েলি বিমান হামলায় ২১ ফিলিস্তিনি নিহত


May 11, 2023 at 06:07AM
from somoynews.tv | RSS Feed

ফিলিস্তিনের অধিকৃত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গত দুই দিনে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৬৪ জন। খবর আল-জাজিরার।

বুধবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল মঙ্গলবার ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ওই হামলায় গোষ্ঠীটির ৩ জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ১৫ জন নিহত হন। এদের মধ্যে ৪টি শিশুও রয়েছে। 


এ ছাড়া বুধবারও অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় আবারও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। হামলা করা হয় বিমান থেকে। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের ৩ যোদ্ধাসহ আরও ৬ ফিলিস্তিনি। দুই দিনে মোট ২১ জন নিহত হয়েছেন। 

 

আরও পড়ুন:গাজা উপত্যকায় ফের ইসরাইলের বিমান হামলা

 

মঙ্গলবার ইসলামিক জিহাদের নিহত জ্যেষ্ঠ নেতারা হলেন জিহাদ ঘান্নাম, খলিল আল বাতিনি এবং তারেক এজেদাইন। এই ৩ জনের মধ্যে এজেদাইন গাজায় নিহত হলেও তিনি মূলত ইসলামিক জিহাদের অবরুদ্ধ পশ্চিম তীর শাখার নেতা বলে জানা গেছে।

 

এদিকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ শুরু করে হামাস ও ইসলামিক জিহাদ। তবে রকেট প্রতিরোধী ব্যবস্থার কারণে ইসরায়েলের কোনো শহরে আঘাত হানতে পারেনি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সংস্থ্যা মাগেন ডেভিড অ্যাডম ইমার্জেন্সি সার্ভিস।

 

অবরুদ্ধ গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়েহ মঙ্গলবার এক বার্তায় বলেন, ‘ইসরায়েল গাজার নেতৃত্বকে বিলীন করে দিতে চাইছে; কিন্তু তাদের এই ইচ্ছে কখনও পূরণ হবে না। গাজা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।’

 

আরও পড়ুন:বিমান হামলার জবাবে ইসরাইলে রকেট হামলা

 

২০২৩ সালের শুরু থেকেই ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের অবনতি আরও বেশি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর— দুই ভূখণ্ডে নিহত হয়েছেন অন্তত ১২৬ জন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url