ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে জার্সির রঙ বদলাচ্ছে গুজরাট

May 11, 2023 at 07:14AM
from somoynews.tv | RSS Feed
ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এক ম্যাচের জন্য জার্সির রঙ বদলাচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। ১৫ মে তারা ল্যাভান্ডার জার্সি পরে খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
গুজরাট চায়, সবার মধ্যে যেন ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি পায়। পাশাপাশি কীভাবে এই মরণব্যাধি প্রতিরোধ করা যায়, তা-ও যেন সবাই জানার চেষ্টা করেন। এ উদ্দেশ্যেকে সামনে রেখেই ল্যাভান্ডার জার্সি পরে খেলার মতো মহৎ উদ্যোগ নিয়েছে দলটি।
আরও পড়ুন: সূর্য-ঝড়ে ২০০ তাড়া করে মুম্বাইয়ের বিশাল লাফ
শুধু গুজরাটই না, প্রতি বছর এমন উদ্যোগ নিয়ে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। প্রতি আসরে একটি ম্যাচে সবুজ জার্সি পরে মাঠে নামে তারা। কোহলিদের সবুজ জার্সি পরার আসল কারণের পুরোটাই পরিবেশ সচেতনতা থেকে এসেছে। সবুজ জার্সি পরে সবুজায়নের বার্তা দেন বিরাট কোহলিরা। গাছ না কেটে ভক্তদের মধ্যে পৃথিবীকে বাঁচানোর সচেতনতা তৈরি করাই তাদের লক্ষ্য।
আরও পড়ুন: আইপিএলে যে রেকর্ডের মালিক শুধুই রিংকু
প্রসঙ্গত, এবারের আইপিএলে দারুণ সময় কাটছে গুজরাটের। আসরে এখন পর্যন্ত সবচেয়ে কম ম্যাচে হেরেছে তারা। ১১ ম্যাচের ৮টিতে জয় দিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান হার্দিক পান্ডিয়াদের। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেন্নাই সুপার কিংস, ১২ পয়েন্ট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স আছে তিন নম্বরে।