গোপালগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কলেজশিক্ষক গ্রেফতার

May 09, 2023 at 08:14AM
from somoynews.tv | RSS Feed
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ মে) সন্ধ্যায় শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গোলাম মোস্তফা ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কারাগারে
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, রোববার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে নিজের বাসা শান্তিবাগে ডেকে নিয়ে ধর্ষণ করেন শিক্ষক গোলাম মোস্তফা। এমন অভিযোগে সোমবার (৮ মে) দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।
তিনি আরও বলেন, সন্ধ্যায় গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়। ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।