সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

May 09, 2023 at 10:22AM
from somoynews.tv | RSS Feed
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কামরুল ( ৩৭) নামে এক বাংলাদেশি প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।
সোমবার (৮ মে) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্ত ঘেষা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছোনপঁচা গ্রামের তনছেন মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: ঝন্টু হত্যা মামলায় গ্রেফতার ৪
কামরুলের খালাতো ভাই মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জীবিকার তাগিদে গত ৩ বছর আগে সৌদিতে যান কামরুল। সেখানে তিনি প্রাইভেটকার চালাতেন। প্রতিদিনের মত প্রাইভেট নিয়ে বের হলে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রিয়াদে গাড়ি থেকে নামার সময় পিছন থেকে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরও জানান, বর্তমানে তার মরদেহ রিয়াদের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরুলের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
এদিকে কামরুলের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।