দেশে মাতৃমৃত্যু ও বাল্যবিয়ের হার কমছে: ইউএনএফপিএ


May 01, 2023 at 06:35AM
from somoynews.tv | RSS Feed

দেশে মাতৃমৃত্যু ও বাল্যবিয়ের হার কমে যাওয়ার পাশাপাশি গর্ভনিরোধক প্রবণতার হার বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অধীনস্থ সংস্থা স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন।

রোববার (৩০ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লোখুস সংস্থার বাংলাদেশ কার্যালয়ে এ বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন।

 

ক্রিস্টিন ব্লোখুস বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যু ও বাল্যবিয়ের হার কমছে। পাশাপাশি গর্ভনিরোধক প্রচলনের হারও বেড়েছে। এ উল্লেখযোগ্য সাফল্য সত্ত্বেও তিন শূন্য ও এসডিজি অর্জনে আরও অনেক কিছু করতে হবে। 

ইউএনএফপিএ বিশ্বের জনসংখ্যা এবং জনসংখ্যার প্রধান উন্নয়ন ও মূল প্রবণতা বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

 

আরও পড়ুন: সুদানে সংঘাত / সৌদি আরব ও ইন্দোনেশিয়ার সহায়তায় ফিরছেন বাংলাদেশিরা

 

তিনি বলেন, প্রতিবেদনে মাতৃমৃত্যু হার ১২৩ (প্রতি লাখে প্রসূতিকালীন মৃত্যুতে) উল্লেখ করা হয়েছে, যা সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করা প্রয়োজন। কারণ এটি ইউএনএফপিএ, ডব্লিউএইচও, বিশ্বব্যাংক ও ইউনিসেফ কর্তৃক একটি নতুন অনুমানের ভিত্তিতে করা হয়েছে।

 

ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেন, ৫১ শতাংশ মেয়ের ১৮ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায় (১৮ বছর বয়সের আগে ৫০ শতাংশ এবং ১৫ বছরের আগে ২৭ শতাংশ, বিডিএইচএস ২০২২)। এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি।

 

বয়ঃসন্ধিকালে গর্ভধারণের উচ্চহার সম্পর্কে ইউএনএফপিএ প্রতিনিধি বলেন, ১৫-১৯ বছর বয়সী প্রতি এক হাজার মেয়ের মধ্যে বয়ঃসন্ধিকালীন জন্মের হার ৭৪ শতাংশ। আর প্রতি চারজন বিবাহিত কিশোরীর মধ্যে একজন এরইমধ্যেই সন্তান ধারণ করা শুরু করেছে। গর্ভনিরোধক বিস্তারের হার ৬৪ শতাংশ।

 

তিনি আরও বলেন, নারীদের সন্তানধারণ পছন্দের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈচিত্র্য রয়েছে। বাংলাদেশের কিছু নারী তাদের বেঁচে থাকা নিশ্চিত করতে না পারার কারণে সন্তান না নিতেই পছন্দ করেন। অন্যরা তাদের পরিবারের আকার কমপক্ষে একটি ছেলেসন্তান দিয়ে বাড়াতে চান, যা পরিবারের সুরক্ষায় সহায়তা হিসাবে দেখা হয়।

 

আরও পড়ুন: সমৃদ্ধির জন্য শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন: আইএমএফ প্রধান

 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের জনসংখ্যা ১৭৩ মিলিয়ন, যা ২০২৩-এর জন্য একটি অনুমানভিত্তিক সংখ্যা। জনশুমারি অনুসারে বাংলাদেশে পুরুষের (৪৯.৫১ শতাংশ) তুলনায় নারীর সংখ্যা বেশি (৫০.৪৩ শতাংশ), যা লিঙ্গ লভ্যাংশ অর্জনসহ সমাজ ও অর্থনীতিতে প্রভাব ফেলে। জনসংখ্যায় বয়স কাঠামোতে শূন্য থেকে ১৪ বছর বয়সী ২৬ শতাংশ, ১৫-৬৪ বছর বয়সী ৬৮ শতাংশ এবং ৬৫ বছর বয়সী ৬ শতাংশ- একটি ইতিবাচক জনসংখ্যাগত পরিবর্তন দেখায়।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালে আয়ুষ্কাল পুরুষদের জন্য ৭২ বছর এবং নারীদের জন্য ৭৬ বছর (২০২১ সালে পুরুষদের জন্য ৭০.৬ এবং নারীদের জন্য ৭৪.১ বছর)।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url