সিটির জয়ের ম্যাচে হল্যান্ডের রেকর্ড


May 01, 2023 at 05:50AM
from somoynews.tv | RSS Feed

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (৩০ এপ্রিল) ফুলহ্যামের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামের বিপক্ষে গোল করে প্রিমিয়ার লিগ যুগে কোল ও শিয়ারারের রেকর্ডে ভাগ বসালেন সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ড।

ক্রাভেন কটেজে দর্শক কোন কিছু বুঝার আগেই গোল পেয়ে যায় ম্যান সিটি। আর গোল স্কোরার ওই হল্যান্ড। পেনাল্টি থেকে গোল করে ইতিহাসে নাম লেখান এই নরওয়েজীয়ান স্ট্রাইকার।


১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেছিলেন কোল। আর তার পরের মৌসুমেই সেই গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন ব্ল্যাকবার্ন রোভার্সে খেলা ইংলিশ কিংবদন্তি শিয়ারার। তবে তখনকার মৌসুমগুলো হতো ৪২ ম্যাচের। তবে হল্যান্ড সেই ৩৪ গোলের রেকর্ড ছুঁয়েছেন ৩৮ ম্যাচের মৌসুমে। এদিকে এখনও হল্যান্ডের কাছে ৬ ম্যাচ হাতে রয়েছে।


আরও পড়ুন: কেইনের জন্য স্লোগান দিল ইউনাইটেড সমর্থক 


তবে সিটির বিপক্ষে পিছিয়ে পরেও দারুণ লড়াই করে ফুলহ্যাম। ম্যাচের ১৫তম মিনিটে সমতায়ও ফিরে তারা। কার্লোস ভিনিসিয়াস ফুলহ্যামের হয়ে গোল করে দলকে সমতায় ফেরান। তবে ম্যাচের ৩৬ মিনিটে আবারও এগিয়ে যায় সিটি। এবার গোল করেন আর্জেন্টাইন তরুণ ফুটবলার আলভারেজ।


শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় এই ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। হল্যান্ডের রেকর্ড ছোঁয়ার পাশাপাশি সিটিও টেবিলে শীর্ষে উঠে আসে। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। আর ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নেমে গেছে আর্সেনাল।


এদিকে অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টারের আরেক ক্লাব ইউনাইটেড। রেড ডেভিলদের হয়ে নিজের ১০০তম ম্যাচে গোল করে ম্যাচটি স্মরণীয় করে রাখেন ব্রুনো ফার্নান্দেজ।     

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url