বইমেলায় বোমা হামলার হুমকি

February 23, 2023 at 11:35PM
from jagonews24.com | rss Feed
অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।
তিনি বলেন, বাংলা একাডেমির মহাপরিচালককে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম একটি চিঠি দিয়েছে। চিঠিটি পর্যালোচনা করা হচ্ছে। আসলেই জঙ্গি সংগঠন পাঠিয়েছে কিনা এসব বিষয়ে তদন্ত চলছে।
সাধারণ ডায়েরিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় মাওলানা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।
টিটি/এমআরএম