শোয়েব-সানিয়ার দূরত্বের জন্য দায়ী ভারতের গণমাধ্যম

February 23, 2023 at 07:52AM
from somoynews.tv | RSS Feed
দুই দশকের বর্ণিল ক্যারিয়ারের আনুষ্ঠানিক ইতি টানলেন সানিয়া মির্জা। তবে, শেষটা সুখের হলো না তার। দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডেই হেরে গেছেন ৬টি গ্র্যান্ডস্লামের মালিক সানিয়া। এদিকে, বিদায়ের দিনে আবারো খবরের শিরোনাম হলেন সানিয়া-শোয়েব দম্পতি। দুজনের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী আয়শা ওমর।
ভারতের টেনিস দুনিয়ার অলিখিত রানী সানিয়া মির্জা। ২০০৩ সাল থেকে টেনিসের আলোকবর্তিকা হাতে এগিয়ে গেছেন আপন আলোয়। মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজরা পুরুষদের টেনিস জগতে সাফল্যের আলোয় আলোকিত করেছেন দেশকে। তবে নারীদের টেনিসে সানিয়ার ধারেকাছেও নেই কেউ। এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেও মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন রোহান বোপন্নাকে নিয়ে।
শেষ গ্র্যান্ডস্লামে জিততে পারেননি শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেনেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন সানিয়া। বাকি ছিলো শুধু ই আনুষ্ঠানিকতা। দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে চেয়েছিলেন সানিয়া। তবে, শেষটা মধুর হয়নি তার। প্রথম রাউন্ডে সানিয়া ও ম্যাডিসন কেইসের জুটি ৪-৬, ০-৬ ব্যবধানে হেরে গেছেন ভার্নোকিয়া কুদেরমোতোভা ও লিউডমিলা জুটির কাছে। এ হারের সঙ্গে শেষ হয়ে গেল সানিয়ার দুই দশকের বর্ণিল ক্যারিয়ার।
আরও পড়ুন:বিদায়ের ঘোষণা দিলেন সানিয়া মির্জা
২০০৩ সালে পেশাদার টেনিসে পা রাখার পর থেকে সানিয়া শুধু ভারত নয়। হয়ে উঠেছিলেন এশিয়ার টেনিসের প্রিয় মুখ। তবে ইনজুরি সব সময়েই সানিয়ার চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সিঙ্গেলস ছেড়ে নিয়মিত হন ডাবলসে। ছয়টি গ্র্যান্ডস্লাম জয়ী এ তারকা এখনো নিজের ভবিষ্যত ঠিক করেননি। তবে সমর্থকরা চান সানিয়া এগিয়া যান আপন আলোয়।
বিদায়ের দিনে দাম্পত্য জীবন নিয়ে আবারো খবরের শিরোনাম হয়েছেন সানিয়া মির্জা। অনেকদিন ধরেই পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও সানিয়া মির্জাকে নিয়ে নেতিবাচক আলোচনা চলছে। কিছুদিন আগে গুঞ্জন ওঠে, ভাঙ্গন ধরেছে এ দুজনের সংসারে। এ সময় শোয়েব মালিকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ছবিও দেখা যায়নি সানিয়ার। দুই তারকার দাম্পত্য সম্পর্কের ফাটলের বিষয়ে গণমাধ্যম যতই কানাঘুষা করুক না কেন নিরব ছিলেন সানিয়া।
তবে সানিয়ার আনুষ্ঠানিক অবসরের দিনে এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানি অভিনেত্রী আয়শা ওমর। ২০২১ সালে এই অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব উঠেছিল শোয়েবের। তবে আয়শা এ জন্য গণমাধ্যমের অতি উৎসাহী মনোভাবকে দায়ী করেছেন। তিনি বলেন শোয়েবের সঙ্গে সানিয়ার দাম্পত্য সম্পর্ক খারাপ করার পেছনে দায়ী ভারতের গণমাধ্যম। যদিও এ নিয়ে এখনো কোন মন্তব্য করেননি শোয়েব কিংবা সানিয়া।