আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রামোস


February 24, 2023 at 05:52AM
from somoynews.tv | RSS Feed

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ বিশ্বকাপজয়ী তারকা সার্জিও রামোস।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক টুইটে স্পেনের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এ ফুটবলার তার অবসরের বিষয়টি নিশ্চিত করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে একজন ডিফেন্ডারের দেড় যুগ ক্যারিয়ারের ইতি ঘটেছে।

জাতীয় দলের হয়ে সবশেষ ২০২১ সালের মার্চে খেলেছেন রামোস। ইনজুরিতে ২০২০ সালের ইউরো ছিটকে যাওয়ার পর থেকে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন এ ডিফেন্ডার। ২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ে ভূমিকা রাখা ৩৬ বছর বয়সী এ ফুটবলারের জায়গা হয়নি সবশেষ কাতার বিশ্বকাপেও।

আরও পড়ুন: বাফুফেতে আর্জেন্টিনা দূতাবাসের দুই প্রতিনিধি

২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা রামোস জাতীয় দলের ভবিষ্যত পরিকল্পনায় আর থাকছেন না জেনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের করা টুইটে তিনি লেখেন, ‘সময় এসে গেছে, জাতীয় দলকে বিদায় জানানোর। আজকে সকালে আমি বর্তমান কোচ (লুইস দে লা ফুয়েন্তে) থেকে একটি কল পেয়েছি। তিনি জানিয়েছেন, যেমন পারফরম্যান্সই করি না কেন, ক্যারিয়ারে যত কিছুই করে থাকি না কেন, আমি  আর কখনো তার পরিকল্পনার অংশ হব না।’

আরও পড়ুন: কানাডার নারী ফুটবলারদের আন্দোলনে যুক্তরাষ্ট্রের সমর্থন

রামোস ২০১০ সালের ফিফা বিশ্বকাপ জয় ছাড়াও স্পেনের হয়ে  ২০০৮ ও ২০১২ সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। ১৮০ ম্যাচ খেলে তিনি স্পেনের হয়ে সর্বোচ্চ ম্যাচে অংশ নেয় খেলোয়াড়। অবসরের যাওয়ার আগে এ ডিফেন্ডার জাতীয় দলের হয়ে মোট ২৩টি গোল করেছেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url