নরসিংদীতে অজ্ঞাত দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা


December 06, 2022 at 04:44AM
from somoynews.tv | RSS Feed

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ৪৮ ঘণ্টা না পার হতেই অজ্ঞাত দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৫ ডিসেম্বর) বিকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর পূর্বপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে মাঝবয়সী দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশ ও স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর পূর্বপাড়া গ্রামের মাঠে কাজ করছিলেন কৃষকরা। দুপুরে নিজের ধানের জমি দেখতে গিয়ে পাশের রফিকুল ইসলামের কলাবাগানে কেউ শুয়ে আছেন মনে করে এগিয়ে যান রবিউল হাসান নামে প্রবাস ফেরত এক যুবক। এ সময় কলাবাগানের ভেতরে ২৫ ফুট দূরত্বে পরপর দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়রাসহ ওই যুবক ৯৯৯ এ ফোন করেন। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম ও ইউনিয়ন থেকে আরও লোকজন আসতে শুরু করে। অপরিচিত দুই মরদেহের পুরো শরীরেই ছিল ধারালো অস্ত্রের আঘাতের জখম। অজ্ঞাত পরিচয়ের হলেও এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে এলাকাবাসী।


আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


মরদেহ পড়ে থাকার খবরে দেখতে আসা কেউ পরিচয় চিহ্নিত করতে পারেনি। তবে পুলিশের ধারণা, রোববার রাতের কোনো এক সময় ধারালো অস্ত্রের আঘাতে দু'জনকে হত্যা করা হয়েছে।


পরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা পুলিশ, পিবিআই, সিআইডি ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি তারাও। তবে নিহতদের পরিচয় জানাসহ হত্যার কারণ উদঘাটনে তদন্তে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।


নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী বলেন, ৯৯৯ এ খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করাসহ হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিহতদের একজনের বয়স আনুমানিক ৪০ এবং অপর জনের বয়স ৪৫ বছর।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url