আমরা কষ্ট নিয়েই জন্মেছিলাম, এবার আনন্দের সময়: ডি পল

December 19, 2022 at 01:34AM
from jagonews24.com | rss Feed
বিশ্বকাপে আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি ছিলেন রড্রিগো ডি পল। দারুণ এক বিশ্বকাপ কাটিয়ে পুরো আর্জেন্টিনার মাঝমাঠে ভারসাম্য বজায় রেখেছিলেন তিনি। তার দৃঢ়তাতেই দলগুলো তেমন আক্রমণ করতে পারতো না। বিশ্বকাপ ফাইনালেও দুর্দান্ত খেলেছেন তিনি।
ম্যাচ শেষে ডি পল বলেন, ‘আমরা কষ্ট নিয়েই জন্মেছিলাম, আমরা সারা জীবন কষ্ট পেয়ে এসেছি। কিন্তু আমি আজ সব ভুলে যেতে চাই। আমার মনে হয় আমরা যোগ্য দল হিসেবেই জিতেছি। বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা অনেক বড় ব্যাপার, আমরা সেটা করে দেখিয়েছি।’
আরআর/কেএসআর