আর্জেন্টিনা প্রেমীদের উল্লাসে কাঁপল পঞ্চগড়


December 19, 2022 at 06:54AM
from somoynews.tv | RSS Feed

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের লড়াইয়ে জয়লাভ করেছে আর্জেন্টিনা। এতে আনন্দ আর উত্তেজনায় উত্তরের হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করেই উল্লাসে ফেটে পড়েছেন পঞ্চগড়ের আর্জেন্টাইন ফুটবলপ্রেমীরা।

রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় খেলা শুরুর কয়েকঘণ্টা আগেই রাস্তায় রাস্তায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন শুরু হয়। সময় গড়িয়ে যেতেই সড়কে বসে পড়েন নানা বয়সী ফুটবল ভক্ত। 

খেলা দেখতে আসা অনেকের হাতে দেখা যায় মেসির দেশ আর্জেন্টিনার পতাকা, গায়ে জার্সি। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বড় স্ক্রিনে উপভোগ এভাবেই একত্র হন তারা। 

আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসিদের শিরোপা জয়

এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ে মধ্যরাতেই ভক্তরা আর্জেন্টিনা ও মেসি মেসি স্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ঘণ্টাব্যাপী নেচে-গেয়ে প্রিয় দলের বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করেন ভক্তরা।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url