টিচুয়ামেনির গোলে ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে ফ্রান্স


December 11, 2022 at 01:27AM
from jagonews24.com | rss Feed

এত দূর থেকে তিনি যে শট নিবেন তা বোধহয় ইংলিশ ফুটবলাররাও কল্পনা করেননি। কিন্তু সেটিই করেছেন ফ্রান্সের রিয়াল মাদ্রিদ তারকা টিচুয়ামেনি।

১৮ মিনিটে মাঝমাঠে গ্রিজম্যানের থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শটে গোল করেন তিনি। এর ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর আর বিশ্বকাপের দেখা পায়নি ইংল্যান্ড। আরও একবার বড় মঞ্চে ট্রফি জয়ের উল্লাস করতে বেশ ভালোভাবেই এগুচ্ছে গ্যারাথ সাউথগেটের দল। অন্যদিকে বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছেই রাখার মিশনে এমবাপে জাদুতে ফেবারিটের তকমা এখনো ফ্রান্সের দিকে।

আরআর/কেএসআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url