ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি


December 11, 2022 at 10:59PM
from jagonews24.com | rss Feed

অবৈধপথে ভারতে আটক হওয়ার এক বছর পর দেশে ফিরেছেন সাত বাংলাদেশি। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

দেশে ফেরত আসারা হলেন- মুন্না খান (৫৩) আরিফুল ইসলাম (১৯), তোফায়েল আহম্মেদ (৩৪), হুমায়ুন কবির (২৮) আরিফুল হক (৩০), আল আমীন (৩০), মোকসেদ আলী (৩৩)। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নরসিংদি ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে চেন্নাই পুলিশের হাতে তারা আটক হয়। পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। সেখানে অনুপ্রবেশের দায়ে এক বছরের সাজা দেওয়া হয়।

jagonews24

কারাভোগ শেষে আজ ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্থান্তর করেন। এ সময় বিজিবি-বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ উপস্থিত ছিলেন। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া বলেন, চেকপোস্ট ইমিগ্রেশন ভারত ফেরত সাত বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছেন।

অফিসিয়াল কার্যক্রম শেষে তাদের এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে। সংস্থাটি পরিবারের কাকছে হস্তান্তর করবে বলে জানান জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন।

মো. জামাল হোসেন/এমআরএম


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url