নয়াপল্টনে সংঘর্ষ: অর্থদাতা অভিযুক্ত জাবেদ রিমান্ডে


December 11, 2022 at 06:56AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় জাবেদ আহম্মেদ নামে অভিযুক্ত এক অর্থদাতাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


ঢাকা মহানগর হাকিম আতাউল্লাহ শনিবার (১০ ডিসেম্বর) এ আদেশ দেন। এ ছাড়া অভিযুক্ত দুই অর্থদাতা ইঞ্জিনিয়ার ফারুক আলম ও মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম। শুনানি শেষে আসামি জাবেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি দুই আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আরও পড়ুন:  বিএনপির গণসমাবেশ / মাঠ ছাপিয়ে আশপাশের রাস্তায় নেতাকর্মীরা


গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। আহত হন অনেকে। এ সময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।


সংঘর্ষের ঘটনায়, পুলিশ বাদী হয়ে ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় মামলা করে।

এতে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির  খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url