রাজধানীতে হেরোইনসহ এক নারী গ্রেফতার

October 12, 2022 at 01:02AM
from jagonews24.com | rss Feed
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ তাছলিমা (৪৩) নামের এক নারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল। সেসময় মাদক সম্রাজ্ঞী বলে পরিচিত তাছলিমাকে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, তাছলিমা তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে হেরোইন, ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য নিজের কাছে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের ডিলারদের কাছে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএসএম/এসএএইচ