পুকুর থেকে আবদুল্লাহ ও সাইদের নিথর দেহ উদ্ধার


October 12, 2022 at 06:51AM
from somoynews.tv | RSS Feed

নেত্রকোনার আটপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ (২০) ও আবু সাইদ (২১) নামে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ মদন উপজেলার মাওলানা আব্দুল আহাদের ছেলে এবং আবু সাইদ নেত্রকোনা সদরের মৌগাতি ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মালেকের ছেলে। তারা আশরাফুল উলুম সুতারপুর মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। মাদ্রাসার শিক্ষক মুফতি জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নিখোঁজের ছয় দিন পর মিলল শিশুর গলাকাটা মরদেহ

এদিকে স্থানীয় এবং মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সন্ধ্যার পর আশরাফুল উলুম সুতারপুর মাদ্রাসায় ছাত্র গণনা করা হয়। মঙ্গলবার গণনা করার সময় দু’জন ছাত্র কম পাওয়া গেলে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ওই দুই শিক্ষার্থীর মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

আরও পড়ুন: শেরপুরে মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় একজন ডুবে গেলে অন্যজন বাঁচাতে গিয়ে দু’জনই পানিতে ডুবে যায়। 

তিনি জানান, মাদ্রাসার ছাত্ররা বেশিরভাগ সময় বসে থাকে। ফলে মেরুদণ্ডে ব্যথা আসায় চিকিৎসকের কাছে গেলে ঘাটে সাঁতার কাটার পরামর্শ দেন চিকিৎসক। সে কারণে হয়তো তারা সাঁতার কাটতে গিয়েছিল।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url