পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

October 17, 2022 at 12:44AM
from jagonews24.com | rss Feed
পুলিশকে জনগণের সেবা করার মনোভাব নিয়ে কাজ করতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে পুলিশকে।
পুলিশে নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই কথা বলেন।
এসময় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন নতুন আইজিপি।
এর আগে ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর অষ্টম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন।
জেডএইচ/