রংপুর বিভাগীয় সদর দফতরে অগ্নিকাণ্ড

October 17, 2022 at 06:39AM
from somoynews.tv | RSS Feed
রংপুর নগরীর হাজিরহাট এলাকায় অবস্থিত বিভাগীয় সদর দফতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সদর দফতরের লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।
রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিভাগীয় সদর দফতরের পূর্ব দিকে সীমানা প্রাচীর ঘেঁষে পেছনে নির্মাণাধীন একটি ভবনে বৈদ্যুতিক সংযোগের তার থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যম আগুনের সূত্রপাত হয়।
রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রংপুর জেলা পরিষদ নির্বাচন / একটি ভোট কেনা হচ্ছে ৩ লাখ টাকায়!
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বৈদ্যুতিক সংযোগের তারসহ শর্ট সার্কিটের কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
রংপুর বিভাগীয় সদর দফতরে বিভাগীয় কমিশনারের কার্যালয়, পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় রয়েছে।