যশোরে ক্রেনের আঘাতে শ্রমিকের মৃত্যু

October 21, 2022 at 06:17AM
from somoynews.tv | RSS Feed
যশোরের অভয়নগরের ভৈরব নদে একটি জাহাজ থেকে ভুট্টা নামানোর সময় ক্রেনের আঘাতে নাঈম মোল্যা (২২) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে অভয়নগর উপজেলার শংকরপাশা এলাকায় আইয়ান আরিশ ঘাটে এ ঘটনা ঘটে।
নাঈম মোল্যা অভয়নগর উপজেলার পুড়াখালী গ্রামের শের আলী মোল্যার ছেলে।
ঘাটের সর্দার কামরুল ফকির জানান, সকালে ভৈরব নদের আইয়ান আরিশ ঘাটে জাহাজ থেকে ক্রেন দিয়ে ভুট্টা নামানোর কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত নাঈমের মাথায় ক্রেনের আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। ঘাটে থাকা অন্য শ্রমিকরা তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খাতুনগঞ্জে আহত শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান বলেন, ঘাটে কাজ করার সময় একজন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।