দিল্লিতে আতশবাজি ফোটালেই ৬ মাসের জেল!

October 21, 2022 at 06:52AM
from somoynews.tv | RSS Feed
আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এক ঘোষণা বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড দেয়া হবে। সেই সঙ্গে ২৫৫ টাকা জরিমানা করা হবে।
এর আগে বুধবার (১৯ অক্টোবর) গোপাল রাই এক ঘোষণা বলেন, কেউ আতশবাজি মজুত বা বিক্রি করলে তাকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং তিন বছর কারাদণ্ড দেয়া হবে।
গত সেপ্টেম্বরে, দিল্লি সরকার আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের পটকা উৎপাদন, বিক্রয় এবং ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে।
গোপাল রাই আরও জানান, সরকার নিয়ম বাস্তবায়নের জন্য পুলিশ কর্মকর্তা এবং দূষণ কর্মকর্তাদের সমন্বয়ে ৪০৮টি দল গঠন করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে গত দুই শহর জুড়ে ২ হাজার ২শ' কেজিরও বেশি আতশবাজি জব্দ করেছে। এদিকে দিল্লি সরকারের এমন নিষেধাজ্ঞাকে ‘হিন্দুবিরোধী’ বলেও অভিহিত করেছেন অনেকে। অনেক হিন্দু যুক্তি দিয়েছিলেন যে পটকা নিষিদ্ধ করা বৈষম্যমূলক। বেশ কিছু সেলিব্রিটি, যারা ক্র্যাকার বিরোধী প্রচারণা চালিয়েছে, তাদের বিরুদ্ধেও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: আর্মেনিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩
এদিকে গোপাল রাই বলছেন, বায়ুদূষণের জন্য ভারতের রাজধানীর আবহাওয়া দীপাবলিকে ঘিরে আরও দূষিত যেন না হয়, সে জন্যই এই কঠোর পদক্ষেপ। আতশবাজি ও পটকা ফুটানোর কারণে সৃষ্ট চরম দূষণ এড়াতে যেকোনো ধরনের বাজি ফুটানোকে শাস্তির আওতায় আনা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানাচ্ছে, দিল্লিতে পটকা নিষিদ্ধ করার পদক্ষেপ পরিবেশ রক্ষার বৃহত্তর উদ্যোগের অংশ। বর্তমানে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী। গত বছরগুলোতে দীপাবলির পরদিন দিল্লিতে ধোঁয়ায় ছেয়ে যেতে দেখা গেছে।
এমনিতেই কলকারখানা, বিভিন্ন যানবাহনের ধোঁয়ার কারণে দূষিত হয়েছে দিল্লির আবহাওয়া। তবে শীতের শুরু থেকে শেষ সময়ে এই দূষণ মাত্রা ছাড়িয়ে যায়। গবেষকরা বলছেন, আশপাশের অঞ্চলগুলোতে কৃষিবর্জ্য পোড়ানো, দীপাবলির আতশবাজির ধোঁয়া এবং বাতাসে দূষিত পদার্থ থাকার কারণে শীতের সময়টায় দিল্লির আবহাওয়া অপেক্ষাকৃত বেশি বিষাক্ত হয়।
]]>