রিয়ালের বিপক্ষে হারের ক্ষত ভুলতে খেলতে নামছে বার্সা

October 21, 2022 at 05:43AM
from somoynews.tv | RSS Feed
লা লিগার ম্যাচে রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের ক্ষত ভুলে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় কাতালানরা। ক্যাম্প ন্যুতে ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১টায়।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের হারের ক্ষত এখনো শুকায়নি বার্সেলোনার। এল ক্লাসিকোতে হারের সেই ক্ষত ভুলতে এবার লা লিগায় বার্সার প্রতিপক্ষ ভিয়ারিয়াল। এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফেরার লক্ষ্য কাতালানদের।
আরও পড়ুন: ভিআরে বেনজেমার হ্যাটট্রিক মিস, শীর্ষস্থান মজবুত করল রিয়াল
ম্যাচের আগে কোচ জাভির মাথায় চিন্তার ভাজ সেরা একাদশ নির্বাচনে। ইনজুরির কারণে এই ম্যাচেও মেম্ফিস ডিপাই পাবে না বার্সা। ফর্মের কারণে ওসামান দেম্বেলে ও এরিক গার্সিয়াকে নাও দেখা যেতে পারে শুরু একাদশে। তাদের পরিবর্তে আনসু ফাতি ও জেরার্ড পিকেকে নিয়ে ছক কষছেন জাভি।
দুদলের সবশেষ মোকাবিলায় ঘরের মাঠে ২-০ গোলে হারের দুঃসহ স্মৃতি আছে বার্সার। তবে কাতালানদের জন্য স্বস্তির বার্তা রবার্ট লেওয়ানডস্কির ফর্ম। এখন পর্যন্ত লিগে ৯ গোল করে দুর্দান্ত ছন্দে আছেন এই পোলিশ স্ট্রাইকার। এই ম্যাচে জয় পেতে তাই লেওয়ানডস্কির দিকেই চোখ বার্সা সমর্থকদের।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের কাছে পাত্তাই পায়নি বার্সেলোনা
ওসাসুনার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফুরফুরে মেজাজে আছে ভিয়ারিয়াল। কাতালানদের বিপক্ষে মাঠে নামার আগে তাই আত্মবিশাসী সফরকারীরা।