হিন্দিই জানতেন না ‘থ্রি ইডিয়টস’ এর চতুর!

July 30, 2022 at 05:53AM
from somoynews.tv | RSS Feed
ছাত্র জীবনের টানাপড়েন, বন্ধুত্ব, কলেজ প্রেম- এই সবকিছু নতুন আঙ্গিকে পর্দায় তুলে ধরেন বলিউড নির্মাতা রাজকুমার হিরানি। থ্রি ইডিয়টস সিনেমায় আমির খান, আর মাধবন, শারমান জোশীদের মতো জনপ্রিয় অভিনেতাদের পাশাপাশি নজর কেড়েছিলেন এক নবাগত। তার নাম ওমি বৈদ্য ওরফে চতুর রামালিঙ্গম।
এত বছর পরেও দর্শকের কাছে তিনি সেই চতুর নামেই পরিচিত। 'থ্রি ইডিয়টস' ছবিতে চতুরের ভুলভাল হিন্দি এবং সেটাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সবকিছুই দর্শককে হাসিয়েছে। কিন্তু কে জানতো, শুধু সিনেমায় না, ওমি বৈদ্য বাস্তবেও হিন্দি বলতে পারতেন না। ইতোমধ্যে এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন অভিনেতা নিজেই।
আরও পড়ুন: আলিয়ার সঙ্গে কাজের জন্য মানুষ খুন করতে পারবে জাহ্নবী!
বর্তমানে আমেরিকায় বসবাস করছেন ওমি, ঝরঝরে ইংরেজি বলতে পারেন। মারাঠিও নেহাত খারাপ বলেন না। কিন্তু হিন্দি এখনো বলতে পারেন না তিনি। ছবির জন্য তাই রোমানে লেখা হিন্দি সংলাপ এক প্রকার মুখস্থ করতে হত। ভুলভ্রান্তিও হতো প্রচুর। কিন্তু পরিচালকের কড়া নির্দেশ, কোনোভাবেই সেই ভুল সংশোধন করা চলবে না। কেননা সবকিছুই আসলে ছবির স্বার্থে। গল্পে ওমির চরিত্রটি অর্থাৎ চতুর বিদেশ থেকে আসা এক ছাত্র। বাকি সকলের মতো সে তো গড়গড়িয়ে হিন্দি বলবে না! পর্দায় বাস্তবতার আভাস দিতেই অবলীলায় ভুলভাল হিন্দি বলে যাওয়ার স্বাধীনতা পেয়েছিলেন ওমি।
এদিকে হাসতে হাসতে ওমি তার সাক্ষাৎকারে বলেন, 'আমি ভুল বললে সবাই হাসত। নিয়ম ছিল, আমার ভুল ধরিয়ে দেওয়া যাবে না। কেউ তা করলে তার চাকরি চলে যাবে।'
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>