সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত


July 30, 2022 at 12:17AM
from jagonews24.com | rss Feed

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মো. সামী (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ছোট কুমিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত সামী ওই এলাকার মো. জামালের ছেলে। তিনি ছোট কুমিরা এলাকার একটি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক ওই কিশোরকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একইদিন দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ইকবাল হোসেন/এমকেআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url