সরকার আর সিন্ডিকেটের মধ্যে কোনো পার্থক্য নেই: রুমিন ফারহানা


April 06, 2022 at 04:55AM
from somoynews.tv | RSS Feed

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। কারণ হলো সিন্ডিকেটই হলো সরকার। সরকার আর সিন্ডিকেটের মধ্যে কোনো পার্থক্য নেই।

মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।


রুমিন ফারহানা বলেন, সিন্ডিকেট নিয়ে আলাপ হচ্ছে। সিন্ডিকেট কতটা ভয়ংকর তার একটা ছোট্ট উদাহারণ দেই। এই যে তেলের দাম বৃদ্ধি নিয়ে একটা হইচই হলো- সেখানে সরকারি সংস্থা বলছে, মাত্র ১৫ দিনে বাজার থেকে তেল ব্যবসায়ীরা এক হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে।

 

আরও পড়ুন:  শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে মেলাবেন না: পরিকল্পনামন্ত্রী


রুমিন ফারহানা আরও বলেন, বছরে চালের দাম এক টাকা বাড়ানো হলে আড়াই হাজার কোটি টাকা উঠিয়ে নেওয়া যায়। আর যদি চার টাকা বাড়ানো যায়; তাহলে বছরে ১০ হাজার কোটি উঠিয়ে নেওয়া যায়। এই হাজার হাজার কোটি টাকা নিয়ে সিন্ডিকেটরা খেলে আর সরকার এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তার কারণ হলো এই সিন্ডিকেটই হলো সরকার। সরকার আর সিন্ডিকেটের মধ্যে কোনো পার্থক্য নেই।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url