নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড


April 06, 2022 at 04:57AM
from somoynews.tv | RSS Feed

দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় গাঁজা সেবনের দায়ে ৫ মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার কারিগরি কলেজের পাশে গাঁজা সেবন করার সময় ৫ মাদকসেবীকে আটক করে পুলিশ।

 

পরে সেখানে নবাবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে ১৫ দিনের এবং ৪ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।

 

আরও পড়ুন: জাহাজ থেকে পড়া নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

 

আদালতে সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার জাটিহার গ্রামের সানোয়ার হোসেনের ছেলে মো. সুজন মিয়া (২৫), প্রাণ কৃষ্ণ পুর গ্রামের মৃত মোকসেদ আলী ছেলে মো. মেহের আলম (৩৫), জাটিহার গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. আল ইমরান (২৪), টুলটুলি পাড়ার মৃত খোরশেদ মন্ডলের ছেলে মো. গোলাম মোস্তফা (৬০) এবং হাকিমপুর উপজেলার কাঁকড়াবালী গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৫)।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে ১৫ দিনের এবং ৪ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

 

আরও পড়ুন: কুড়িগ্রামে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url