‘বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে’


April 06, 2022 at 04:54AM
from somoynews.tv | RSS Feed

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক হওয়ার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত মিট উইথ ভিসি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এ আহবান জানান।

 

অনুষ্ঠানে ফুল এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শিক্ষা বিভাগ) ভর্তি কৃতী শিক্ষার্থীদের বরণ করে নেন উপাচার্য।

 

আরও পড়ুন: হাফ ভাড়া দিতে চাওয়ায় তিন শিক্ষার্থীকে ‘মারধর’

 

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কথা বিবেচনা করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন সাবজেক্ট এবং কোর্সসমূহ ডিজাইন করা হয়েছে। এখানকার প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তির সাথে সাথে ইনস্টিটিউশনাল ই-মেইল প্রধান করা হয়। এ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম এসএমএসের মাধ্যমে পরিচালিত হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি, প্রতিটি শিক্ষার্থীকে জি-স্যুট ফর এডুকেশন এবং Microsoft M365  A 3 সুবিধা প্রধান করা হয়েছে। শিক্ষার্থীদের সব সেবা মাই বিডিইউ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রদান করা হয়। এ সুবিধাগুলো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ প্রথম শুরু করেছে।

 

অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষতা অর্জনের আহবান জানিয়ে বলেন, ভবিষ্যতের শিক্ষা কিংবা চাকরি কেমন হবে তা আমরা জানি না। তাই আমাদের এখন থেকে লার্ন আন-লার্ন এবং রি-লার্ন করতে হবে। সেজন্য প্রত্যেক শিক্ষার্থীর মেটাকগনিশন সংক্রান্ত জ্ঞান থাকতে হবে।

 

আরও পড়ুন: জবির ১১ শিক্ষার্থী বহিষ্কার

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ফারজানা আক্তার, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান বক্তব্য রাখেন।

 

এ সময় সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url