জামালপুরে ৬ ইউপির নির্বাচন ১৫ জুন


April 26, 2022 at 05:01AM
from somoynews.tv | RSS Feed

জামালপুরের ইসলামপুরে পাঁচটি ও দেওয়ানগঞ্জের একটি ইউপিতে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার কুলকান্দী, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পার্থশী এবং দেওয়ানগঞ্জের চিকাজানি ইউনিয়নে ভোট হবে।


আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিরপেক্ষ-সুষ্ঠু হবে: নির্বাচন কমিশনার


আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে ইসলামপুরে পাঁচটি ও দেওয়ানগঞ্জ উপজেলার একটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নদী ভাঙন কবলিত এসব ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url