ম্যানসিটি তারকা খেলবেন তুরস্কের লিগে!


April 26, 2022 at 05:05AM
from somoynews.tv | RSS Feed

ম্যানচেস্টার সিটির মধ্যমাঠের অন্যতম ভরসা দলটির তুর্কি বংশদ্ভুত জার্মান মিডফিল্ডার ইল্কায় গুন্দোগানের সঙ্গে সিটিজেনদের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। এরপরে এ মিডফিল্ডারের পরবর্তী গন্তব্য হতে পারে তুরস্ক কিংবা আমেরিকা। অবশ্য ম্যানচেস্টার সিটি যদি তার সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী হয় তবে ইতিহাদেই ক্যারিয়ার শেষ করতে চান জার্মান এই মিডফিল্ডার।

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার গুন্দোগানের সিটিজেনজেনদের হয়ে আগামী মৌসুমটিই হতে পারে শেষ মৌসুম। সিটিতে ক্যারিয়ার শেষে তার সম্ভাব্য গন্তব্য সম্পর্কেও জানিয়ে দিয়েছেন এই তিনি। পরবর্তী ক্লাব হিসেবে তিনি বেছে নিতে চান তার পূর্বপুরুষের দেশ তুরস্কের কোন ক্লাব অথবা মেজর লিগ সকারকে। ২০২৩ সালের গ্রীষ্মে তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সিটিজেনদের। গুন্দোগান জানান, যদিও তিনি চান ম্যানসিটি তার সঙ্গে চুক্তি নবায়ন করুক কিন্তু এ বিষয়ে সিটির ম্যানেজমেন্ট এখনও তার সঙ্গে কোনো আলোচনা করেনি।

আরও পড়ুন:ডি ইয়ংয়ের ম্যানইউয়ে যাওয়ার সম্ভাবনা নাকচ জাভির

জার্মানি জাতীয় দলের মিডফিল্ডার ম্যানচেস্টারে সুখেই আছেন কিন্তু যদি দল তার সঙ্গে চুক্তি আর বাড়াতে না চায় তবে তুর্কি বংশদ্ভুত হিসেবে তিনি তুর্কি সুপার লিগে যেতেই স্বাচ্ছন্দ্যবোধ করবেন। অথবা তার ছুটি কাটানোর প্রিয় জায়গা যুক্তরাষ্ট্রের লিগে খেলতেও আপত্তি নেই ৩১ বছর বয়সী তারকার।

স্পোর্টস১ কে গুন্দোগান বলেন, 'আমার মূলের কারণে, তুরস্কের প্রতি প্রাকৃতিকভাবেই আমি আগ্রহী। আমি অবশ্য যুক্তরাষ্ট্রও পছন্দ করি, আমি সেখানে ছুটি কাটাতে বেশ কয়েকবার গিয়েছি।

যাইহোক, আমি এই মুহূর্তে এটা নিয়ে শঙ্কিত নই। ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০২৩ পর্যন্ত আমার চুক্তি আছে, আমি এখানে সুখী, খেলা ও ব্যক্তিগত বিষয়াদি মিলিয়েই এবং আমি সিটিতেই আমার ক্যারিয়ার শেষ করার বিষয়ে ভাবছি।'

আরও পড়ুন:উত্তরসূরির কাছে রেকর্ড হারানোর ‘মধুর প্রতীক্ষায়’ বেকহ্যাম!

গুন্দোগান ২০১৬ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন। এই মৌসুমে সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচ খেলে ৮ গোল করেছেন। প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচের মধ্যে ১৭টিতে প্রথম একাদশে থেকে শুরু করেন তিনি। লিগের ম্যাচে ৬টি গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করেছেন তিনি। 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url