বিশ্বমানের বাসযোগ্য দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ: পানিসম্পদ উপমন্ত্রী


April 26, 2022 at 05:00AM
from somoynews.tv | RSS Feed

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি বিশ্বমানের বাসযোগ্য দেশে পরিণত হচ্ছে। আমরা সব সময় ছাত্রলীগের একজন কর্মী হিসেবে পরিচয় দিতে গৌরবান্বিত মনে করি। কারণ, বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে শেখ হাসিনার কর্মীরা কখনো আপস করে না।

সোমবার (২৫ এপ্রিল) ঢাকার রেস্তোরাঁয় ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘আমরা সবাই মুজিব হব, মুজিব হত্যার বদলা নেব, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে’ এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথ প্রকম্পিত করেছি। বঙ্গবন্ধু হত্যার বিচার দাবিতে আন্দোলন সংগ্রাম করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়েছে। ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী নিজের জীবনকে অকাতরে উৎসর্গ করেছেন।

আরও পড়ুন: বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী আলাপ হলো পররাষ্ট্রমন্ত্রীর

তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তীতে ১৯৭৫-এর ১৫ আগস্টের পরে প্রথমে খুনি মোশতাক সরকার এবং পরে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলেও জেল-জুলুম-হুলিয়ার শিকার হয়ে অগণিত ছাত্রলীগ নেতা-কর্মীকে কারাবরণ, দেশত্যাগ, অমানবিক নির্যাতন-নিপীড়নের শিকার হতে হয়েছে। যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। ছাত্রলীগের যে ত্যাগ, যে অর্জন তা অন্য কারো নেই। সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের নিজস্ব মেধা ও কর্মের মাধ্যমে আজকে সমাজের বিভিন্ন স্তরে সুপ্রতিষ্ঠিত। আজকে ছাত্রলীগের সাবেক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দৃঢ়তা, সততা নিষ্ঠা এবং সাহসিকতার সঙ্গে। আজকের এইদিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।

সাবেক সাংগঠনিক এ সম্পাদক বলেন, আমরা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা, আগামীতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করার লক্ষে কাজ করে যাব।

আরও পড়ুন: ‘বিএনপি মনে করে তাদেরকে কেউ ক্ষমতায় বসিয়ে দেবে’ (ভিডিও)

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আমিনুল ইসলাম আমিন, গোলাম রাব্বানী চিনু, শামসুন্নাহার চাঁপা, বাহাদুর বেপারী, অজয় কর খোকন, লিয়াকত সিকদার, নজরুল ইসলাম বাবু, আফজালুর রহমান বাবু, মারুফা আক্তার পপি, দেলোয়ার হোসেন, বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url